কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে ধীরে ধীরে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। সিবিএসের বরাতে অনলাইন বিবিসি এ তথ্য জানিয়েছে। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কাতার সরকার।
ইরানে আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর হুমকির মধ্যেই এই খবর সামনে এসেছে। অপরদিকে, ট্রাম্পের হুমকির জবাবে ইরান জানিয়েছে, তাদের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।



