tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকথাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ২২ জন নিহত

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ২২ জন নিহত

থাইল্যান্ডে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৯ জন।

বুধবার সকালে ব্যাংককের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রেনের কয়েকটি বগির ভেতরে বহু যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনাকবলিত ক্রেনটি লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পর্যন্ত দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় উবন রাচাসিমার দিকে যাচ্ছিল।

রয়টার্স জানিয়েছে, ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর আছড়ে পড়লে পরপর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়। এতে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।