tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে: রেজা পাহলভি

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে: রেজা পাহলভি

ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ রয়েছে। সোমবার (১২ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে পাহলভি এই যোগাযোগকে ইরানের বর্তমান পরিস্থিতিতে একটি সম্ভাব্য ‘গেম-চেঞ্জার’ বা মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন। তিনি বলেছেন—দেখা যাক কী হয়। আমি মনে করি, তাদের বিবেচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বর্তমান ব্যবস্থার বিকল্প হিসেবে এবং একটি অন্তর্বর্তীকালীন পরিবর্তনের জন্য আমরা কী প্রস্তাব দিচ্ছি—তা তারা ইতিমধ্যেই জানেন।’

বিশ্ব ইতিহাসের বিভিন্ন পরিবর্তনের উদাহরণ তুলে ধরে রেজা পাহলভি বলেন, ‘যেকোনো মুক্তির আন্দোলন তখনই সফল হয়েছে, যখন শেষ পর্যন্ত বিশ্ব নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান এবং সোভিয়েত ইউনিয়নের পতন তার বড় উদাহরণ। ইরান এর ব্যতিক্রম হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত অর্থে, পুরো মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দেওয়ার চাবিকাঠি হলো ইরান। ইরানি জনগণ শুধু নিজেদের মুক্তির জন্যই লড়াই করছে না; তারা জানে, ইরান স্বাধীন হলে পুরো বিশ্বই স্বস্তির নিঃশ্বাস ফেলবে।’

বর্তমান ইরান সরকারের কঠোর সমালোচনা করে পাহলভি বলেন, ‘শাসকগোষ্ঠী দীর্ঘদিন ধরেই আমেরিকা ও তার মিত্রদের প্রতি বিদ্বেষ পোষণ করে আসছে। কিন্তু সাধারণ ইরানি জনগণ ঠিক তার বিপরীত—তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতে আগ্রহী।’

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল