tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প, মাস্কের সঙ্গে আলোচনার ইঙ্গিত

ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প, মাস্কের সঙ্গে আলোচনার ইঙ্গিত

ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর উদ্যোগ নিতে স্টারলিংক সেবা পাঠানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির সঙ্গে বাইরের বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিক্ষোভ পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে উঠেছে।

রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘যদি সম্ভব হয়, আমরা ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘এই ধরনের কাজে ইলন খুবই দক্ষ। আপনাদের সঙ্গে কথা শেষ করেই আমি তাকে ফোন করব।’

উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সরকারবিরোধী ব্যাপক আন্দোলনে রূপ নেয়। এ পরিস্থিতিতে ইরানের বর্তমান সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির ভেতরের পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল