tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনকনকনে শীতে মাটির চুলায় রান্না জয়া আহসানের

কনকনে শীতে মাটির চুলায় রান্না জয়া আহসানের

পৌষের হাড়কাঁপানো শীতে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি ও পায়ে মোজা—শীতের সব প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। শীত থেকে বাঁচতে ভরসা করেছেন বাড়ির মাটির চুলা।

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ফেসবুকে পোস্ট করা ওই ভিডিওতে জয়া জানান, শীতের সকালে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় মুরগির মাংস রান্না করছেন তিনি। তবে এই রান্না নিজের জন্য নয়; পোষা কুকুরছানাদের খাবারের জন্যই হালকা মশলায় মুরগির মাংস প্রস্তুত করছেন অভিনেত্রী।

রান্না প্রসঙ্গে নিজের সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেন জয়া। ভিডিওতে তিনি বলেন, “আমি আসলে রান্না করতে পারি না। তবে এই বাচ্চাদের (কুকুর) জন্য আমাকেই রান্না করতে হয়।” মজার ছলে তিনি আরও যোগ করেন, “আপনারা আবার ভাববেন না যে, আমি অনেক রান্না জানি—আমি তেমন পারি না।”

শীতের অনুভূতি বর্ণনা করতে গিয়ে জয়া বলেন, “তাই শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারদিকে এত ঠান্ডা যে কোথাও বসতে পারছি না। শুধু এই রান্নাঘরেই বসছি। মাটির চুলার পাশে কী যে আরাম!”

ভিডিওতে তিনি আরও জানান, গ্রামের শীত উপভোগ করছেন তিনি। আজ মাটির চুলায় লাকড়ি দিয়ে নানা ধরনের মুখরোচক রান্না হবে, যার মধ্যে থাকবে গরুর মাংসও। তবে স্বাস্থ্য সচেতনতার কারণে জয়া নিজে গরুর মাংস খান না; তিনি কেবল মাংসের তরকারির ঝোল খেতে পছন্দ করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া আহসান। কেউ বলছেন, এত বড় তারকা হয়েও শেকড়ের প্রতি তার টান সত্যিই অনুপ্রেরণাদায়ক। আবার অনেকে মাটির চুলার রান্নার স্বাদ ও শীতের স্মৃতি কথা লিখছেন কমেন্ট বক্সে।