tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘ভারতের টেলিভিশন সম্প্রচার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে’

‘ভারতের টেলিভিশন সম্প্রচার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে’

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশে আইপিএলের প্রচার–সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই প্রেক্ষাপটে ভারতের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। গত সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টা ১৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।”

এর কয়েক মিনিট পর বিকেল ৩টা ২১ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের সমালোচনা করে তিনি লেখেন, “ভারতীয় টেলিভিশনের বউ–শাশুড়ির ঝগড়াভিত্তিক নাটক আমাদের সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করছে।”

উল্লেখ্য, আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির কারণে দল থেকে বাদ পড়েন মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। এরই ধারাবাহিকতায় দেশের সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট রক্ষার দাবি তুলে এমন বক্তব্য দিলেন সোহেল রানা।