tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীখিলগাঁওয়ে নিজ বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ে নিজ বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও এলাকায় সোনিয়া (২৯) নামে একটি সফটওয়্যার কোম্পানির এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে খিলগাঁও থানাধীন বাসা নং-২৬৪/৬/এন, কুসুমবাগ এলাকায় পুলিশ পার্কের বিপরীতে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী ফরকান সাহেব জানান, পারিবারিক কলহের পর সোনিয়াকে নিজ কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৪টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।