tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ নবম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে দক্ষিণ পল্লবী (২২১) ও কল্যাণপুর (২১৮) এলাকায়।এই দুই এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গোড়ান, তেজগাঁওয়ের শান্তা ফোরাম, পীরেরবাগ রেললাইন, বেচারাম দেউড়ি, ও মাদানি সরণির বেজ এজওয়াটার। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।