tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে—যার কোনো যৌক্তিক কারণ এখনো জানা যায়নি। এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এ প্রেক্ষাপটে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব টেলিভিশন চ্যানেলকে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।