tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে তার স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে এবং পরে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় সম্পন্ন হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। একই সঙ্গে মার-এ-লাগোতে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেন তিনি।

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ভেনেজুয়েলা সরকার বা কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারির খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানী কারাকাসের কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে ট্রাম্পের দাবির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।