tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআমেরিকায় নতুন অধ্যায় শুরু করলেন জায়েদ খান

আমেরিকায় নতুন অধ্যায় শুরু করলেন জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান আরও সুদৃঢ় করলেন। অতিথি হিসেবে নয়, এবার স্থায়ী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে যুক্ত হলেন নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যম ‘ঠিকানা’-র সঙ্গে। প্রতিষ্ঠানটির ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ বা বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

এর আগে একই প্ল্যাটফর্মে উপস্থাপক হিসেবে ব্যাপক সাড়া ফেলেন জায়েদ খান। তার সঞ্চালনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি অল্প সময়েই দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করে।

শো-টির প্রথম সিজনে মোট ১২টি পর্ব প্রচারিত হয়, যেখানে অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের প্রথম সারির তারকারা। জায়েদ খানের সাবলীল উপস্থাপনা এবং তারকাদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক আলোড়ন তোলে। বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, প্রথম সিজনেই অনুষ্ঠানটি ৫ কোটির বেশি ভিউ অর্জন করে।

অনুষ্ঠানের সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, “ভিউয়ের সংখ্যাটা মুখ্য বিষয় নয়। আমরা যে ভালোবাসা পেয়েছি, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। দর্শক আমাদের ওপর যে আস্থা রেখেছেন, সেটাই সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

সফল উপস্থাপনার পর এবার নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হয়ে নতুন দায়িত্ব গ্রহণ করলেন এই অভিনেতা। ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ হিসেবে দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ঠিকানা নিউজে সামনে আরও অনেক নতুন ও চমকপ্রদ আয়োজন আসছে। সেই লক্ষ্যেই আমি এই দায়িত্ব গ্রহণ করেছি।”

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে (২০২৫) জায়েদ খান যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি দেশে ফেরেননি। দেশে ফেরার আগ্রহ থাকলেও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন তিনি এবং সেখান থেকেই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন।

প্রসঙ্গত, দেশের জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনও বর্তমানে ‘ঠিকানা’ সংবাদমাধ্যমটির সঙ্গে যুক্ত রয়েছেন। এবার তার সহকর্মী হিসেবে বিনোদন বিভাগ পরিচালনার দায়িত্বে থাকছেন জায়েদ খান।