tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) এর চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক নির্বাহী আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস” এর ৩৭ নম্বর ক্রমিকের অধীনে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন এবং ইন্টারনেট সেবা, ডাক সেবা, এবং অন্যান্য সংশ্লিষ্ট পরিষেবাগুলির কার্যক্রম অব্যাহত থাকবে। এসব সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির আওতায় থাকবে না।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক ও আদালত সম্পর্কিত কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা দেবে। তবে, ৩১ ডিসেম্বর ব্যাংক হোলিডে থাকায় ব্যাংকগুলো বন্ধ থাকবে।

হাসপাতাল এবং জরুরি সেবা সহ সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, কর্মী, এবং চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও এই ছুটির আওতায় থাকবে না। এছাড়া জরুরি কাজের জন্য নিয়োজিত অফিসগুলোও ছুটির আওতার বাইরে থাকবে।

এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আগামীকাল (বুধবার) বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই দাফন করা হবে।