tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবেগম খালেদা জিয়ার শূন্যতা দেশের জনগণ চিরকাল অনুভব করবে: বেবী নাজনীন

বেগম খালেদা জিয়ার শূন্যতা দেশের জনগণ চিরকাল অনুভব করবে: বেবী নাজনীন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ জনগণ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সেলেব্রিটিরাও শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন প্রখ্যাত শিল্পী বেবী নাজনীন।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মতো মহান নেত্রীর শূন্যতা বাংলাদেশের জনগণ চিরকাল অনুভব করবে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যে অমানবিক কষ্ট দেয়া হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার অবশ্যই মহান আল্লাহ করবেন। তিনি দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য।”

তিনি আরও বলেন, “তার মৃত্যুর খবরে আজ পুরো দেশ স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে পড়েছে। মহান আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন, ইনশাআল্লাহ।”

বেবী নাজনীন এই সময় শোকসন্তপ্ত জিয়া পরিবারের জন্য শক্তি ও ধৈর্য প্রার্থনা করেন, এবং বলেন, “এ মুহূর্তে আমি তাদের জন্য দোয়া করি, যাতে তারা এই শোক সহ্য করতে পারেন।”

“তার অন্তিম যাত্রায় তিনি যেমন দেশের মানুষের দোয়া নিয়ে গেছেন, তেমনি তিনি দেশের ভবিষ্যতের জন্য রেখে গেছেন আশীর্বাদ। তার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই শক্তির মাধ্যমে একটি নতুন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এগিয়ে যাবেন,” তিনি শেষ করেন।