tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বেগম খালেদা জিয়াকে জেলখানায় বিভিন্ন সময়ে যে নির্যাতন করা হয়েছিল, তা যদি না হত, হয়তো এত তাড়াতাড়ি তিনি আমাদের মাঝে থাকতেন। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে তৎকালীন সরকারের দায় অস্বীকারযোগ্য নয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, খালেদা জিয়াকে একটি প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠানো হয়েছিল এবং তাকে অকথ্যভাবে নির্যাতন করা হয়েছিল। যে মামলায় তাকে দণ্ডিত করা হয়েছে, তা সুপ্রিম কোর্টের আপিল ও রিভিউ প্রক্রিয়ায় প্রমাণিতভাবে সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

আইন উপদেষ্টা উল্লেখ করেন, “আমাদের সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সব সময় তাঁর খোঁজখবর নিয়েছেন। যদি প্রয়োজন হতো, বিদেশে পাঠানোর ক্ষেত্রেও সর্বাত্মক সহযোগিতা করা হতো। আমাদের দুর্ভাগ্য, আমরা হয়তো কয়েক বছর আগে খালেদা জিয়াকে সাহায্য করতে পারলে কিছু করা সম্ভব হতো। আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেছেন। তবে তিনি সারাদেশের মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন।”

তিনি জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হবে। তিনি বলেন, “আমরা চাই আগামীকালের জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হোক। গণমাধ্যমসহ সবাই এই কাজে সহযোগিতা করবেন।”