tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়মায়ের মৃত্যুতে তারেক রহমানের আবেগঘন বার্তা

মায়ের মৃত্যুতে তারেক রহমানের আবেগঘন বার্তা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মায়ের মৃত্যুর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তিনি আরও বলেন, খালেদা জিয়া অনেকের কাছে ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা এবং বাংলাদেশের মা। আজ দেশ একজন প্রাজ্ঞ পথপ্রদর্শককে হারাল, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তারেক রহমান লিখেছেন, “আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। তিনি আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন অদম্য।”

তিনি আরও জানান, “ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়ে ও পরিবারের প্রতি দায়িত্বশীল থেকে, তিনি আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়েও আলোকবর্তিকা হিসেবে প্রেরণা যুগিয়েছেন। বারবার গ্রেপ্তার, চিকিৎসা বঞ্চিত এবং সর্বোচ্চ নিপীড়নের মধ্যেও তিনি সাহস, সহানুভূতি ও দেশপ্রেমের উদাহরণ স্থাপন করেছেন।”

তারেক রহমান বলেন, “দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী ও সন্তান। তাই এই দেশ ও দেশের মানুষই ছিলেন তার পরিবার। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”

শেষে তিনি দেশবাসী ও বিশ্ববাসীর আবেগ ও শ্রদ্ধায় কৃতজ্ঞতা প্রকাশ করে মায়ের জন্য দোয়া চেয়েছেন।