tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজধানীহাদি হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

হাদি হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

সোমবার দুপুর ২টা থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন এবং নানা স্লোগান দেন। আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার রাত ১০টায় কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। ওই সময় তিনি চার দফা দাবি তুলে ধরে আন্দোলনের পরবর্তী কর্মসূচির রূপরেখা ঘোষণা করেন।

দাবিগুলো হলো—

১. খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহযোগী, পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো হত্যাচক্রের বিরুদ্ধে আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত যদি নিজ ভূখণ্ডে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।