tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিআঙুলের ছাপে মনোনয়নপত্র দাখিল খালেদা জিয়ার, প্রস্তুত বিকল্প প্রার্থীও

আঙুলের ছাপে মনোনয়নপত্র দাখিল খালেদা জিয়ার, প্রস্তুত বিকল্প প্রার্থীও

আজ সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার প্রথমবারের মতো মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেছেন।

আসন্ন নির্বাচনে তিনি তিনটি আসন—বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১—থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে দিনাজপুর-৩ আসনে তাঁর মনোনয়নপত্র গতকাল রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। একই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলে তিনি এই আসনে দলের প্রার্থী হবেন।

বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম খালেদা জিয়ার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। খালেদা জিয়া নির্বাচন করতে অক্ষম হলে বগুড়া-৭ (গাবতলী) আসনে বিকল্প প্রার্থী হিসেবে থাকবেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম। তিনি ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফেনী-১ আসনে আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনিই এ আসনে বিএনপির প্রার্থী হবেন। তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।