tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : ডিজি

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : ডিজি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এস এম হুমায়ুন কবীর।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবীর বলেন, তারেক রহমান বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার পর সর্বনিম্ন ৭-৮ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি প্রস্তুত হবে। তিনি আরও জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। যে কক্ষে বসে তারেক রহমান বায়োমেট্রিক তথ্য দেবেন, সেটিও প্রস্তুত করা হয়েছে।

এদিকে, আজই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন।

এর আগে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।