tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশসেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের একটি পর্যটকবাহী জাহাজে আগুন লেগেছে। শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)’–এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকালে সেন্ট মার্টিনগামী পর্যটক তুলতে ঘাটে আসার সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠা তদারকির জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। এ সময়ই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে। তিনি জানান, আগুনে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি। তিনি আরও বলেন, যাত্রী বোঝাই অবস্থায় মাঝসাগরে এ ঘটনা ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।