tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবিনিয়োগ, মূল্যস্ফীতি ও খাদ্য অধিকার বড় চ্যালেঞ্জ

বিনিয়োগ, মূল্যস্ফীতি ও খাদ্য অধিকার বড় চ্যালেঞ্জ

দেশের অর্থনীতি বর্তমানে এক জটিল সময় পার করছে। বিনিয়োগ স্থবির, বেকারত্ব বাড়ছে, টাকার মান কমেছে, আর নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের চাপ বেড়েই চলেছে। সব মিলিয়ে দেশের অর্থনীতি এক ধরনের মন্দার মধ্য দিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব পরিবেশ ও হতদরিদ্র মানুষের জন্য রাষ্ট্রীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এম এম আকাশ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, চ্যালেঞ্জ ও আগামী দিনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তিনি দেশের অর্থনীতিকে ‘স্থবিরতা ও মূল্যস্ফীতির যুগল সংকট’ হিসেবে চিহ্নিত করে আগামী দিনের চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। সাক্ষাৎকারটি নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন। এম এম আকাশ: বাংলাদেশের অর্থনীতির দিকে তাকালে দুটি পরিস্থিতির দিকে আমাদের নজর পড়ে। একটা হচ্ছে মন্দা, অর্থাৎ অর্থনীতিতে মন্দা চলছে। বিনিয়োগ কম, বেকারত্ব বাড়ছে, কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। এগুলো সবই মন্দার লক্ষণ। আরেকটা দিক চোখে পড়ে সেটা হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বাড়ছে না ঠিক আছে, কিন্তু মূল বৃদ্ধির যে হার বা জিনিসপত্রের দামের যে সূচক, বিশেষ করে ভোগ্যপণ্য, এক সময় ভোগ্যপণ্যের সূচক প্রায় ৯ শতাংশের হারে বাড়ছিল, সেটা কিছুটা কমেছে বলে কেউ কেউ। ফলে কিছুটা কমেছে, কিন্তু আমার ধারণা ৯ শতাংশেই এটা স্থির হয়ে আছে। আমাদের অতীতে যে ৫ শতাংশ মূল্যস্ফীতি হতো সাধারণত, ৯ শতাংশটা তার চেয়ে প্রায় দ্বিগুণ। সুতরাং, আমি বলবো যে এক ধরনের মূল্যস্ফীতিও আছে। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি- টাকার মান একটা জায়গায়, মানে অনেক কমে গেছে। ডলারের বিপরীতে টাকার বিনিময় আগে ছিল ৮০ টাকার মতো, এখন এটা ১২১-১২২ টাকায় গিয়ে আটকে আছে। এখন এই জিনিসগুলো থেকে আমি অর্থনীতির সার্বিক অবস্থাকে বলবো যে অর্থনীতিতে স্ট্যাগফ্লেশন (মন্দাস্ফীতি) চলছে। স্ট্যাগনেশন অ্যান্ড ইনফ্লাশন যেটাকে একত্রে বলে মন্দাস্ফীতি। এখন এটাই প্রধান চ্যালেঞ্জ। যদিও নীতিতে তা প্রায় অসাধ্য- কারণ মন্দা ঠেকাতে গেলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে, আর মূল্যস্ফীতি কমাতে গেলে মন্দা বেড়ে যেতে পারে।