tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনকবে আসছে শাহরুখের ‘পাঠান ২’

কবে আসছে শাহরুখের ‘পাঠান ২’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত গুপ্তচরভিত্তিক অ্যাকশন ছবি ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে রাজসিক কামব্যাক হয়েছিল শাহরুখ খানের। সেখানে তার লুক, অ্যাকশন, সংলাপ মন কেড়েছিল দর্শকের। বেশ কয়েকবার শোনা গেছে ছবিটির সিক্যুয়েল আসবে। আবারও সেই গুঞ্জন ডালপালা মেলেছে।

সম্প্রতি দুবাইয়ের একটি স্থাপনা উন্নয়ন সংস্থার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানে এক প্রবক্তা বলেন, ‘শাহরুখ অনেক চমক দিয়েছেন আমাদের। এখন তো ‘পাঠান ২’ ছবিও আসছে।’ এ সময় শাহরুখ খান মঞ্চে তার পাশে দাঁড়িয়েই ছিলেন। তিনিও কথাটা শুনে মুচকি হাসেন। আর তার এই হাসিমুখের নিরবতায় সবাই ধরে নিয়েছেন, সত্যিই তবে আসছে ‘পাঠান ২’। ধারণা করা হচ্ছে আলিয়া ভাট ও শর্বরী অভিনীত ‘আলফা’ ছবির পর শাহরুখ আবারও পাঠান চরিত্রে ফিরতে পারেন। তবে কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।