বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
তার পোস্টে মোদি লেখেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও মঙ্গল কামনা।”
ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে। তিনি লিখেন, “তার চিকিৎসায় সম্ভাব্য সব সহায়তা দিতে আমরা প্রস্তুত, যেভাবেই হোক না কেন।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার, কিডনি ও হৃদরোগসহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন। গত চার দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।



