tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দ্বিতীয় দফায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন ইউএনও নিয়োগ পাওয়া উপজেলাগুলোর মধ্যে রয়েছে—ঢাকা বিভাগের ১৮টি, বরিশাল বিভাগের ৪টি, চট্টগ্রাম বিভাগের ৭টি, খুলনা বিভাগের ১২টি, রংপুর বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ১৪টি, সিলেট বিভাগের ৮টি এবং ময়মনসিংহ বিভাগের ৩টি উপজেলা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ইউএনও হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’–এর সেকশন ১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওইদিন বিকেল থেকে তাদের বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

গত ২৬ নভেম্বর প্রথম ধাপে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয় সরকার। দুই দফায় মোট ২৪৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ সম্পন্ন হলো।