tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিক৮ দিন পর উদ্ধার নিখোঁজ ট্রলার, মিলল ৯ জেলের মরদেহ

৮ দিন পর উদ্ধার নিখোঁজ ট্রলার, মিলল ৯ জেলের মরদেহ

বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রে আট দিন নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলেছে মাছ ধরার ট্রলার ‘মা কালী’-র। ভারতের দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচর এলাকায় উল্টে থাকা অবস্থায় ট্রলারটি উদ্ধার করা হয়। ট্রলারের ভেতর থেকে একে একে ৯ জন জেলের পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও ৬ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। নিখোঁজ বাকি ছয় জেলের সন্ধানে সমুদ্র ও উপকূলজুড়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় মৎস্যজীবী সংগঠনের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই দিঘার শংকরপুর বন্দর থেকে ১৫ জন জেলেকে নিয়ে মাছ ধরতে রওনা হয়েছিল ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও বনদপ্তরের সমন্বয়ে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু হয়। গত রোববার ড্রোনের সহায়তায় ট্রলারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

পরে বনদপ্তর, গোবর্ধনপুর কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় মৎস্যজীবীদের যৌথ অভিযানে উল্টে থাকা ট্রলারটি উদ্ধার করে পাথরপ্রতিমার গোবর্ধনপুরের সীতারামপুর ঘাটে নিয়ে আসা হয়। রাতভর ট্রলারের ভেতরে জমে থাকা পানি পাম্পের মাধ্যমে অপসারণের পর তল্লাশি চালিয়ে একে একে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, এখনও নিখোঁজ থাকা ছয় জেলের দেহ ট্রলারের ভেতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। এ কারণে সোমবার (১৩ জুলাই) সকালেও ট্রলারের ভেতরে পানি পাম্প করে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।