tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশ৭ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক : নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান

৭ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক : নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান

দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আরও সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার দ্বিতীয় দফার এ বৈঠকে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

এ বৈঠকে অংশ নেয় এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরা।

বৈঠক শেষে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফুল আলী আকন বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে এই বৈঠক হয়েছে। স্বাধীনতার ৫৩ বছর পরও রাজনৈতিক জঞ্জাল কাটেনি। যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, তাতে কোনো পরিবর্তন আসবে না। কমিশনে ২৬টি দল পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে মত দিয়েছে। পিআর না হলে অন্তত গণভোটের ব্যবস্থা করতে হবে।”

এলডিপির সেক্রেটারি রেদোয়ান আহমেদ বলেন, “প্রশাসনিক ব্যবস্থা উন্নয়নে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। দীর্ঘদিন ধরে দলীয়করণ চলেছে। দক্ষতার ভিত্তিতে লোক নিয়োগ না হলে প্রশাসন সুষ্ঠুভাবে চলবে না। এখনও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার হয়নি।”

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, তারা বৈঠকে পাঁচটি প্রস্তাব উপস্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে—সরকারি কার্যক্রমে সমন্বয় জোরদার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জেলা-উপজেলা কমিটি গঠন এবং নিরপেক্ষ নির্বাচনে অভিজ্ঞ সাবেক কর্মকর্তাদের কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া।

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন—নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সবাই মিলে মোকাবিলা করতে হবে।”