tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিবরগুনায় বিএনপি অফিস ভাঙচুর: ১২ আইনজীবীর জামিন নামঞ্জুর, জেলহাজতে পাঠানোর নির্দেশ

বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর: ১২ আইনজীবীর জামিন নামঞ্জুর, জেলহাজতে পাঠানোর নির্দেশ

বরগুনায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন।

জেলহাজতে পাঠানো আইনজীবীরা হলেন— বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মো. মজিবর রহমান, মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, মো. মজিবুল হক, হুমায়ুন কবির পল্টু, জুনায়েত হোসেন জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসাইন, সাইমুল ইসলাম রাব্বি, আবদুর রহমান জুয়েল ও আমিরুল ইসলাম মিলন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনার অভিযোগ এনে চলতি বছরের ৩০ এপ্রিল বরগুনা থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ওই দিন সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে ১৫৮ জন নেতাকর্মী বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে আনুমানিক ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি হয়।

আসামিরা চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন এবং ২১ জুলাই বরগুনা জেলা জজ আদালতে জামিননামা দাখিল করেন। পরে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ২৪ জুলাই তারা পুনরায় জামিনের আবেদন করলে মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।