tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে বাড়ছে না দাম: তথ্য উপদেষ্টা

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে বাড়ছে না দাম: তথ্য উপদেষ্টা

মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির বিপুলসংখ্যক গ্রাহক সরাসরি উপকৃত হবেন।

শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে বর্তমান ট্যারিফ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ মাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হবে না।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অতীত সরকারের সময়কার দুর্নীতি, অর্থ পাচার ও নানা অনিয়মের প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, সরকার একদিকে দুর্নীতির চক্র ভাঙতে কাজ করছে, অন্যদিকে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। তার ভাষ্য, উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে দীর্ঘদিন আমদানিনির্ভর নীতিকে অগ্রাধিকার দেওয়ার ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব এখনো বহন করতে হচ্ছে।