tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়৬ই সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

৬ই সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আগামী ৬ই সেপ্টেম্বর (শনিবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্ম মন্ত্রণালয় জানায়, রোববার দেশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। এ হিসেবে ১২ রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন্নবী (সা.) পড়ছে ৬ই সেপ্টেম্বর।

বায়তুল মুকাররমে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রশাসন, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।