সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি দুই দিনের সরকারি সফরে সোমবার (৩ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছেছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতেই তার এ সফর।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুই দিনের সফর শেষে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।



