tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিকেল ভর্তি পরীক্ষা

১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিকেল ভর্তি পরীক্ষা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, বিএমডিসি সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, এবং স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, “মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ১২ ডিসেম্বর চূড়ান্ত করা হয়েছে। প্রস্তুতি চলমান রয়েছে, অল্প সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।”