tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকরিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, টার্মিনালে আগুন

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, টার্মিনালে আগুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে রহস্যজনক একটি প্রক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়। পরপর হামলার ঘটনায় বিমানবন্দরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের আরেকটি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

এ ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পরপর হামলার ঘটনায় রিয়াদজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। তবে সর্বশেষ হামলায় হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সূত্র: আল-জাজিরা