ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পণ্যবাহী জাহাজগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে।
আরাগচি আরও নিশ্চিত করেন, যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত ও অবাধ প্রবাহ বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তার এই ঘোষণায় বৈশ্বিক জ্বালানি বাজার ও সমুদ্রপথে পণ্য পরিবহনে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা।



