tanaka
প্রচ্ছদচাকরীহিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ, আবেদন শেষ ২৭ আগস্ট

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ, আবেদন শেষ ২৭ আগস্ট

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সাত ক্যাটাগরির পদে মোট ৫৭৫ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ আগস্ট ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদ ও শূন্যপদের সংখ্যা

  • অডিটর — ৩৭৮টি
  • কম্পিউটার অপারেটর — ২টি
  • জুনিয়র অডিটর — ৯২টি
  • ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর — ৪টি
  • ড্রাইভার — ২টি
  • সর্টার — ৪০টি
  • অফিস সহায়ক — ৫৭টি

বেতন স্কেল

পদ ও গ্রেড অনুযায়ী নির্বাচিতদের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

  • অডিটর: ১২,৫০০–৩০,২৩০ টাকা, গ্রেড-১১
  • কম্পিউটার অপারেটর: ১১,০০০–২৬,৫৯০ টাকা, গ্রেড-১৩
  • জুনিয়র অডিটর: ৯,৩০০–২২,৪৯০ টাকা, গ্রেড-১৬
  • ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর: ৯,৩০০–২২,৪৯০ টাকা, গ্রেড-১৬
  • ড্রাইভার: ৯,৩০০–২২,৪৯০ টাকা, গ্রেড-১৬
  • সর্টার: ৮,৫০০–২০,৫৭০ টাকা, গ্রেড-১৯
  • অফিস সহায়ক: ৮,২৫০–২০,০১০ টাকা, গ্রেড-২০

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪টা।

আবেদন ফি

  • অডিটর পদে: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)
  • কম্পিউটার অপারেটর, জুনিয়র অডিটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ও ড্রাইভার পদে: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
  • সর্টার ও অফিস সহায়ক পদে: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
  • অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

পুরোনো আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

২৭ ডিসেম্বর ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা ইতোমধ্যে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।