tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআদালতহাসিনার রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা

হাসিনার রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা

পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দজনিত দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশে অতিরিক্ত পুলিশ ও বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়। প্রধান ফটকসহ পুরো এলাকায় কড়া নজরদারি চলছে; প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও প্রিজন ভ্যান। সন্দেহ হলে প্রবেশকারীদের তল্লাশি করা হচ্ছে।

লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান সামী জানান, রায়কে ঘিরে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ‘পূর্ণ প্রস্তুতিতে’ রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যেরাও দায়িত্ব পালন করছেন।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ২৩ জন আসামি আছেন। এদের মধ্যে গ্রেপ্তার শুধু রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হবে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিনটি মামলার রায় ঘোষণা করবেন।

গত ৫ অগাস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন অভিযোগ সামনে আসে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম দুর্নীতি মামলার রায়, যা আজ ঘোষণা হতে যাচ্ছে।