tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশহাসনাতের আসনে এনসিপির মনোনয়ন নিলেন অ্যাডভোকেট সাইফুল

হাসনাতের আসনে এনসিপির মনোনয়ন নিলেন অ্যাডভোকেট সাইফুল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন নেওয়া কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এবার দলটির মনোনয়ন ফরম কিনেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অনলাইনে ফরম ক্রয় ও জমাদানের বিষয়টি তিনি দৈনিক যুগান্তরকে নিশ্চিত করেন।

এর আগে ১৩ নভেম্বর একই আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন হাসনাত আবদুল্লাহ।

দেবিদ্বার পৌর সদরের মাস্টার প্লাজার মরহুম আবদুল মান্নান মাস্টারের ছেলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। বর্তমানে তিনি ঢাকা ও কুমিল্লা জজকোটে আইনপেশায় নিয়োজিত। তিনি ২০২৩ সালের দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মনোনয়ন নেওয়ার বিষয়ে অ্যাডভোকেট সাইফুল বলেন, “এনসিপি জুলাই যোদ্ধাদের দল। তাদের নেতৃত্বে দেশে পরিবর্তন এসেছে। তাদের কর্মকাণ্ড আমার কাছে ইতিবাচক মনে হয়েছে, তাই তাদের সঙ্গে কাজ করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”