tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোববার (২৪ মে) পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩০৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৬৩ হাজার ৮১৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১২৮ জন। একই সময়ে, অর্থাৎ ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬২২ জনে।

এ ছাড়া, ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।

তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে।