tanaka

বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম

ভারতের নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিবদমান দুই উপদলের জন্য নতুন নাম ও নির্বাচনী প্রতীক নির্ধারণ করেছে। দলীয় নিয়ন্ত্রণ ও প্রতীক নিয়ে বিরোধের...
প্রচ্ছদসারাদেশহামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৪৮

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৪৮

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। ফলে হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে দুজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে নতুন করে ৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন। অন্যদিকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৩৯৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৬৩ জন। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।

অন্যদিকে, সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৪২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।