tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকহামাসের দুই কমান্ডার নিহতের দাবি ইসরাইলের

হামাসের দুই কমান্ডার নিহতের দাবি ইসরাইলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পৃথক বিমান হামলায় হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।

রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইডিএফের দাবি, শনিবার (১ আগস্ট) দক্ষিণ গাজায় চালানো এক বিমান হামলায় হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রহমান আবু লাবাদ নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরাইলের দক্ষিণাঞ্চলের নির ওজ কিবুতজে হামলায় আবু লাবাদ অংশ নিয়েছিলেন।

এ ছাড়া, আইডিএফ জানিয়েছে, শুক্রবার মধ্য গাজার আল-মাগাজি এলাকায় পৃথক এক বিমান হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খাতিব নিহত হয়েছেন।

তবে ইসরাইলের এসব দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।