ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সর্বস্তরের মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছেন।
সকাল থেকেই মানুষ আসা শুরু করেছেন এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ও ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হাদির নামাজে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১০০০ বডি ক্যামেরাসহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীও টহল দিচ্ছে এবং র্যাব ও আনসারও বিপুলসংখ্যক মোতায়েন আছে।
জানাজা পড়াবেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে।



