tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআদালতহাইকোর্টে একদিনে ৭ হাজারের বেশি মামলা নিষ্পত্তি

হাইকোর্টে একদিনে ৭ হাজারের বেশি মামলা নিষ্পত্তি

দেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একদিনে ৭ হাজার ১০৪টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ৮৪২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়। একই দিনে রিট মোশন বেঞ্চে আরও ৩ হাজার ২৬২টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সব মিলিয়ে ক্রিমিনাল মিস ও রিট মামলার মোট সংখ্যা দাঁড়ায় ৭ হাজার ১০৪টি, যা একদিনে নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।

বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।