tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে জানিয়েছে, এই জলপথ শত্রুদের জন্য খোলা হবে না।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে তিনি শর্ত দিয়েছেন যে, হরমুজ প্রণালি ‘খোলা, নিরাপদ ও স্বাভাবিক’ না হলে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতি বিবেচনা করবে না।

তবে তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে কোনো তথ্য দেয়নি। আইআরজিসির সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ইরান কোনো আপস করতে আগ্রহী নয়।