tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালি খোলার প্রস্তাবে নিরাপত্তা পরিষদে রাশিয়া-চীনের ভেটো

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে নিরাপত্তা পরিষদে রাশিয়া-চীনের ভেটো

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে। উপসাগরীয় দেশগুলোর উদ্যোগে প্রস্তাবটি উত্থাপন করা হয় বলে জানিয়েছে বিবিসি।

নিরাপত্তা পরিষদের ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। তবে পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি।

জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর খসড়া প্রস্তাবটি একাধিকবার সংশোধন করা হয়। শুরুতে এটি ‘চ্যাপ্টার সেভেন’-এর আওতায় ছিল, যা প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সুযোগ রাখে। পরে তা বাদ দেওয়া হয়। এমনকি ‘প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতি’ সংক্রান্ত অংশও সরিয়ে চূড়ান্ত খসড়ায় কেবল প্রতিরক্ষামূলক প্রচেষ্টাকে জোরালোভাবে উৎসাহিত করার বিষয়টি রাখা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। ভোটের আগে তিনি বলেন, প্রস্তাবটি নতুন কোনো বাস্তবতা তৈরি করছে না; বরং ইরানের ধারাবাহিক বৈরী আচরণের বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা দেওয়ার লক্ষ্যেই এটি আনা হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন—এর যেকোনো একটি দেশ ভেটো দিলে কোনো প্রস্তাবই পাস হয় না।