tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম

হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম

দীর্ঘ কয়েক সপ্তাহের চরম উত্তেজনা ও অনিশ্চয়তার পর ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন দেখা গেছে। প্রণালিটি উন্মুক্ত করার খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে যায়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই গুরুত্বপূর্ণ রুটটি কার্যত বন্ধ ছিল, ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে প্রণালিটি পুনরায় চালু হওয়ায় সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা মজুত তেল বিক্রি শুরু করেছেন।

আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। ফলে এটি চালু হওয়া মানেই বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরে আসা।

এই ইতিবাচক খবরে তেলের দামের সূচক দ্রুত নিম্নমুখী হয়েছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: দ্য গার্ডিয়ান।