tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আমদানি হচ্ছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল। এই জ্বালানি দিয়ে দেশের প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, শুক্রবার তেলবাহী চারটি ট্যাংকারের মধ্যে তিনটি চট্টগ্রাম বন্দরে ভিড়বে। অপর একটি ট্যাংকার আগামী রোববার (১৯ এপ্রিল) বন্দরে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিল ১ লাখ ৫৫ হাজার টন। নতুন করে আসা চারটি ট্যাংকারের ডিজেল খালাস সম্পন্ন হলে মোট মজুত বেড়ে প্রায় ২ লাখ ৯৬ হাজার টনে দাঁড়াবে। এতে করে দেশের মোট জ্বালানি চাহিদা প্রায় ২৫ দিনের জন্য নিশ্চিত করা সম্ভব হবে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, শুক্রবার বন্দরে ভিড়বে এমটি ওকট্রি, এমটি কেপ বনি এবং এমটি লিয়ান সং হু নামের তিনটি ট্যাংকার। এছাড়া এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার আগামী রোববার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।