tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে আশ্বাস দিয়েছে ইরান

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে আশ্বাস দিয়েছে ইরান

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো দ্রুতই গন্তব্যে যেতে পারবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তিনি জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালিতে বহু দেশের জাহাজের মতো বাংলাদেশের কয়েকটি জাহাজও অপেক্ষায় রয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

রোববার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ ও মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার দাবিতে’ শীর্ষক শোক সমাবেশ ও প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, যুদ্ধাবস্থার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সাময়িক জট তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন দেশের জাহাজের সঙ্গে বাংলাদেশের জাহাজও আটকে পড়েছে। তবে দ্রুতই এসব জাহাজ পারাপারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং অতি দ্রুতই জাহাজগুলো প্রণালি অতিক্রম করতে পারবে বলে আশা করা হচ্ছে।

ইরানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। ইরান বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে।

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা হলে ইরান তাতে অংশ নেবে, অন্যথায় নয়। যুক্তরাষ্ট্রের উদ্দেশে এমন বার্তা ইতোমধ্যে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নির্ধারিত সময় পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলবে ইরান। তবে যদি যুক্তরাষ্ট্র এ চুক্তি লঙ্ঘন করে হামলা চালায়, তাহলে ইরানও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।