tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়স্বরাষ্ট্র উপদেষ্টা: ১৩ মাসে ঢাকায় ১২৩ সংগঠনের ১,৬০৪টি অবরোধ কর্মসূচি

স্বরাষ্ট্র উপদেষ্টা: ১৩ মাসে ঢাকায় ১২৩ সংগঠনের ১,৬০৪টি অবরোধ কর্মসূচি

ঢাকা ও আশপাশের সড়কে গত ১৩ মাসে মোট ১,৬০৪টি অবরোধ কর্মসূচি পালিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এসব কর্মসূচি দিয়েছে দেশের ১২৩টি সংগঠন।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে ঢাকায় ১,৬০৪টি অবরোধ হয়েছে। সামান্য অংশেও সড়ক অবরুদ্ধ হলে পুরো শহরে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।”

আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দাবি-দাওয়া জানানো ও প্রতিবাদের অধিকার সকলের রয়েছে। তবে রাস্তায় না নেমে নির্দিষ্ট স্থান—যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা কোনো মাঠে—আন্দোলন কর্মসূচি আয়োজন করলে জনদুর্ভোগ অনেকাংশে কমবে।”

স্থান নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিজেরা কোনো স্থান ঠিক করে দিচ্ছি না। কেউ কর্মসূচি দিতে চাইলে অনুমতির সময় আমরা উপযুক্ত স্থান নির্ধারণ করে দেব।”