tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতি‘দোসররা’ কি ষড়যন্ত্রে লিপ্ত? ইসির কাছে প্রশ্ন তুললেন রিজভী

‘দোসররা’ কি ষড়যন্ত্রে লিপ্ত? ইসির কাছে প্রশ্ন তুললেন রিজভী

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। রোববার (৩১ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে এ বৈঠক করে।

বৈঠক শেষে রিজভী সাংবাদিকদের বলেন, “প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও ‘দোসর’ বসে আছে। তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছি কমিশনের কাছে। তারা কী ধরনের ভূমিকা রাখছে, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না—এসব বিষয়ে জানতে চেয়েছি।”

তিনি অভিযোগ করেন, প্রশাসনে ক্ষমতাসীন দলের ‘দোসররা’ এখনো সক্রিয় এবং তারা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। রিজভীর ভাষায়, “ইসি যদিও একটি স্বাধীন সংস্থা, কিন্তু এর বিভিন্ন স্তরে এখনো দোসররা সক্রিয় রয়েছে। তারা নির্বাচনকে প্রভাবিত করতে নানা ধরনের কৌশল ও ষড়যন্ত্রে যুক্ত।”

বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। বৈঠকে তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আরপিও সংশোধন, সীমানা পুনর্নির্ধারণ ও প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গেও আলোচনা করেন।

রিজভী জানান, পোস্টাল ব্যালট পদ্ধতি এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়েও খোঁজ নিয়েছেন তারা। “নির্বাচনের নির্দিষ্ট কোনো আসন নয়, সামগ্রিক প্রস্তুতির চিত্র জানতে চেয়েছি,” বলেন তিনি।

তবে কমিশনের পক্ষ থেকে তাদের কী জবাব দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি রিজভী।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ইতোমধ্যে সংশোধিত আরপিও চূড়ান্ত করেছে, যা শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে। এছাড়া আসন সীমানা পুনর্নির্ধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে, গেজেট প্রকাশের সম্ভাব্য সময় ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। সরকারের তরফ থেকেও বলা হয়েছে, যেকোনো মূল্যে সেই সময়ের মধ্যেই ভোট হবে।