tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে জাতীয় পার্টির মাধ্যমে: আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে জাতীয় পার্টির মাধ্যমে: আসিফ মাহমুদ

জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৩১ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “নুরুল হক নূরের ওপর হামলার মতো ঘটনা আওয়ামী লীগের সময়েও ঘটেনি। অথচ এখন এমন ন্যাক্কারজনক হামলা হয়েছে। এর দায় সরকারকেই নিতে হবে।”

আসিফ মাহমুদ আরও বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এখন জাতীয় পার্টিকে হাতিয়ার করা হচ্ছে। অথচ জাতীয় পার্টি একটি চিহ্নিত ফ্যাসিবাদী দল, যারা অতীতে আওয়ামী লীগের অবৈধ সংসদকে বারবার বৈধতা দিয়েছে। তারা ভারতের প্রেসক্রিপশনে কৃত্রিম সংসদ ও গণতন্ত্র দেখিয়েছে। এদের কোনোভাবে সমর্থন জনগণ ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, “অনেকে চায় না যে, আগামী রাজনৈতিক সমাধান আওয়ামী লীগ বা তাদের স্ট্যাবলিশমেন্টকে বাদ দিয়ে হোক। এজন্য নানা ফরমেটে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হচ্ছে। যদি সেটি না হয়, তবে নির্বাচন বানচালের চেষ্টাও হতে পারে। তবে আমরা বিশ্বাস করি, সরকার ও গণতান্ত্রিক শক্তিগুলো এই ষড়যন্ত্র মোকাবিলা করবে।”

জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “এখনও সরকার কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি। তবে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক চলছে। আজও প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবেন। তাদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এটি শুধু একটি রাজনৈতিক কর্মীর ওপর হামলা নয়, বরং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার ওপর হামলা। সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের বিষয়ে ভাবছে এবং হামলার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”