tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৬টার দিকে (গ্রিনিচ মান সময় ৩টা) দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারে থাকা ১৪ জনই সৌদি নাগরিক ছিলেন।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাতের প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা তেল টার্মিনালে সৌদি আরামকোর অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম প্রায় চার মাস বন্ধ ছিল। গত শুক্রবার (২৬ জুন) সেখানে পুনরায় তেল লোডিং শুরু হয়। এর মাত্র দুই দিন পরই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।

সূত্র: আল-জাজিরা।