tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: মন্ত্রী

দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: মন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে। এটি বিদ্যুৎ উৎপাদনের পূর্ববর্তী শেষ এবং সবচেয়ে জটিল ধাপ।

তিনি জানান, চলতি আগস্টের শেষ নাগাদ কেন্দ্রটি থেকে প্রথমবারের মতো প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। উৎপাদনের সবশেষ কারিগরি ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পরই এ বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে।

ফকির মাহবুব আনাম বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা আরও জোরদার হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সক্ষমতা বাড়বে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারও নতুন মাত্রা পাবে।